টাকার কাছে হার মানল মায়া, পার্কে মিলল অসুস্থ শিশু

[ad_1]

“অভাব মানুষকে নিষ্ঠুর করে।” আর“ টাকার কাছে হার মানে মায়া, পেটের সন্তানও হয় অচেনা।” চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি পার্কে তিন মাসের শিশু ফেলে যাওয়ার ঘটনাটি তারই দৃষ্টান্ত…


জন্মগত ত্রুটি, শারীরিক জটিলতা ও

শ্বাসকষ্ট থাকায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় মেয়ে সন্তানটি ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা চিকিৎসকের।


মুলত, ঘটনাটি ১৬ জানুয়ারি শুক্রবার বিকালের। শিশুটিকে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় পার্কের সিকিউরিটি গার্ড। পরে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশকে জানানো হলে অসুস্থ শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়।


পরে শ্বাসকষ্ট সহ শারীরিক না জটিলতা থাকায় শিশুটিকে “এসডিইউ”তে নেওয়া হয়। বর্তমানে শিশুটি অবস্থা কিছুটি উন্নতি হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক ড: ফরহাদ।


এদিকে শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটিকে দ্রুত সুস্থ করে তোলার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাসপাতালটির নির্বাহী কমিটির সভাপতি মোর্শেদ।


এর আগে ডিসেম্বর ২৯ তারিখ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা এলাকায় সড়কের পাশে ফেলে যায় অসুস্থ দুই শিশু। পরে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে চিকিৎসা দেওয়া হল মারা যায় ছোট শিশুটি।


শুধু উদ্ধার ও চিকিৎসা নয়, এর পেছনের কারণ অনুসন্ধান এবং এ সমস্ত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল।


আমারবাঙলা/এনইউআ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *