মুছাব্বির হত্যা: রিমান্ডে ৩ আসামি, দোষ স্বীকার‘শুটার’ জিন্নাতের 

[ad_1]

মুছাব্বির হত্যা: রিমান্ডে ৩ আসামি, দোষ স্বীকার‘শুটার’ জিন্নাতের 

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

একই মামলায় অপর আসামি শ্যুটার মো. জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করছেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলো- মো. বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ। এদের মধ্যে কাদির ও বিল্লাল দুই ভাই।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম চার আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে জিন্নাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং অপর তিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আসামি জিন্নাতের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি নিয়ে তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ‘মূল সমন্বয়কারী’ বিল্লাল। তার ভাই কাদির ‘আসামিদের পালাতে সহায়তা করেন’। আর রিয়াজ ঘটনাস্থল ‘রেকি করেছিলেন’।

শনিবার ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, ভৈরব, কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন। 

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মুছাব্বির হত্যার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিল্লাল ছিলেন হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী এবং জিন্নাহ ছিলেন সরাসরি শুটার। রিয়াজ ঘটনাস্থল রেকি করেছিলেন এবং কাদির আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেন।

ডিবি প্রধান জানান, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক বিরোধের ধারণা করা হলেও কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজি এবং রাজনৈতিক কারণগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এর নেপথ্যে যারা কলকাঠি নেড়েছে, তাদেরও খুঁজে বের করা হবে।’

গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মুমূর্ষু অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *