শ্রমিকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

[ad_1]

২৯ নভেম্বর শনিবার বাদ মাগরিব বন্দর নবীগঞ্জ কদম রসুল হানিফ চিস্তি মাজার সংলগ্নে ২৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি শামসুজ্জামানের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বন্দর থানা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মনির গাজী, সদস্য সচিব দেলোয়ার হোসেন গৌরব, বন্দর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক টিটু, ২৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক নজরুল, ২৩ নং ওয়ার্ড শ্রমিকদল নেতা জামান, সদস্য সচিব তানজিল, বিএনপি নেতা মিঠু, মোঃ কেমুসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কদম রসুল দরবার মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শরিফুল্লাহ শাহীন। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আমারবাঙলা/এসএ

[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *