[ad_1]
মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামি এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রাকিব মাদবর (২৫)।
রাকিব মাদবর শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার বাসিন্দা। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চরশ্যামাইল এলাকার আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ মে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। পরে শিবচর থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় রাকিব ছিলেন ৩ নম্বর আসামি। জামিনে মুক্ত হয়ে সম্প্রতি এলাকায় ফেরেন তিনি।
[ad_2]
Source link

Leave a Reply