অতিরিক্ত দায়রা জজের বাসায় চুরি, গ্রেফতার ৩

[ad_1]

গাজীপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবনে চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোমবার সকালে বাদী হয়ে মামলা করেন আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোয়ারী।

এর আগে শনিবার রাতে মহানগরের আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন অতিরিক্ত দায়রা জজের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শহরের আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবনে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বসবাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বাসভবনে শনিবার রাতে ছিলেন না। এ সুযোগে রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল পৌনে ১১টার মধ্যে বাসভবনের প্রধান ফটক ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে। তারা বাসার এসির ইনডোর ও আউটডোরসহ বৈদ্যুতিক তার এবং মাটির নিচ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার, দুটি ওয়াশ রুমের বিভিন্ন ফিটিংস, তিনটি কাটার চাকু, তিনটি সিরামিকসের প্লেট, তিনটি বেসিনের পানির ট্যাপ, আলমারি ভেঙে কাপড়-চোপড়, একটি ব্যাগ, একটি প্রেসার কুকার, একটি রাইস কুকার, একটি ওভেন, একটি টর্চলাইট ও প্লাস্টিকের পানির পাইপ চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস ওই বাসভবনে গিয়ে দেখেন প্রধান ফটক ভাঙা। তারা বিষয়টি জজকে জানান। পরে বাসায় গিয়ে জিনিসপত্র চুরি হয়েছে দেখেন জজ।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *