[ad_1]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। তিনি সবার প্রতি আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
শনিবার(২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহর রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচনে এ প্রভাব পড়বে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যারা আমাদের পছন্দ করেন এবং আমরা যাদের পছন্দ করি তাদের নিয়েই আগামী নির্বাচনে তিনশ আসনে অংশগ্রহণের আশা রাখি। সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে আর্থিক কুরবানিসহ সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন ও ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন বা প্রতিবন্ধী হয়েছেন তাদের ত্যাগকে স্মরণ করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে নেতারা যেসব নির্যাতন, জেল-জুলুম সহ্য করেছেন, সেই ত্যাগের বিনিময়ে আজ তারা মুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। কাজের দায়িত্ব পালন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার ওপর গুরুত্ব দেন।”
অধিবেশনে কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ বিষয়ে বক্তব্য দেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম দারসুল কুরআন পেশ করেন। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
[ad_2]
Source link

Leave a Reply