[ad_1]
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের মাহবুবুর রহমানের মালিকানাধীন গ্যাস সিলিন্ডারের গোডাউনে বৃহস্পতিবার সকালে লোড-আনলোডের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গোডাউন মালিকসহ ১০ জন দগ্ধ হন। ঘটনাস্থলটি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমানার মধ্যে অবস্থিত।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, শনিবার রাত পৌনে দশটায় ৩২ বছর বয়সী ইউসুফ মারা যান। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আর রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান ২৭ বছর বয়সী ইদ্রিস। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। তিনি আরও বলেন, দুজনেরই শ্বাসনালী পুড়ে গিয়েছিল।
বিস্ফোরণে দগ্ধ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে ইউসুফ ও ইদ্রিস মারা গেলেও অন্য দুজন এখনও চিকিৎসাধীন। ৪৫ বছর বয়সী মাহবুবুর রহমানের শরীরের ৫০ শতাংশ এবং ২০ বছর বয়সী রিয়াজের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ অপর ছয়জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে তাদেরও ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, ১২ বছর বয়সী আকিবের শরীরের ৩৩ শতাংশ, ২৫ বছর বয়সী সৌরভের ১৬ শতাংশ, কফিল উদ্দিনের ৪৫ শতাংশ, ২০ বছর বয়সী হারুনের ৫০ শতাংশ, ৩৩ বছর বয়সী সালেহর ৩৫ শতাংশ এবং ৩০ বছর বয়সী লিটনের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
বাংলাদেশ জার্নাল/এনএম
[ad_2]
Source link

Leave a Reply