ফের বাড়ল সোনার দাম, ভরি কত?

[ad_1]

দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) থেকে এই কার্যকর হবে।

এর আগে, সবশেষ গত ১৭ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

উল্লেখ্য, চলতি বছর মোট ৫৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৮ বার, আর কমেছে মাত্র ১৭ বার।

বাংলাদেশ জার্নাল/এমবিএস



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *