[ad_1]
রাকসু নির্বাচন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে গঠিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলে থেকে মতানৈক্য এবং ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে সরে গেছেন এজিএস প্রার্থীসহ তিনজন।
জুলাই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার এবং আকিল বিন তালেবের নেতৃত্বে এই প্যানেল ঘোষণা করা হয়েছিল গত ১০ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে মেহেদী, সাধারণ সম্পাদক (জিএস) পদে আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে তালেবকে প্রার্থী করে ১৮টিতে মনোনয়ন দিয়েছিল এই প্যানেল।
শুক্রবার (১৯ সেপ্টম্বর) রাতে নিজের ফেইসবুকে পোস্ট দিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শীর্ষ তিন পদের একজন আকিল বিন তালেব।
এ বিষয়ে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালেব বলেন, সাম্প্রতিক নানা বাস্তবতায় এবং ব্যক্তিগত কিছু কারণে আমি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছি। কোনো রাজনৈতিক কারণে নয়, বরং আমি মনে করছি আমি ব্যক্তিগতভাবে প্রচারণা চালালে ভালো করবো।
তালেব আরও বলেন, এখন মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই। তবে এখন আমার পক্ষে এক সঙ্গে এজিএস এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। তাই আমি কেবল সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে একই প্যানেল থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় সংসদে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন এবং সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামিম। ফাহির আমিন ১২ সেপ্টেম্বর পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি।
সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এবং আমার দেশ পত্রিকার রাজশাহী প্রতিনিধি এম শামিম প্যানেলের পাশাপাশি নির্বাচন থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন ১৭ সেপ্টেম্বর।
এ বিষয়ে তিনি বলেন, সাংবাদিকতার নিরপেক্ষতা রক্ষার স্বার্থে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার গুঞ্জন থাকায় আপাতত প্যানেল-নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
বাংলাদেশ জার্নাল/সিএম
[ad_2]
Source link

Leave a Reply