[ad_1]
একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সংগীতজ্ঞ এস এম সোলায়মানকে স্মরণে আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে- মিথস্ক্রিয় আলোচনা ও ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’ এর আয়োজন করেছে সোলায়মানের দল ‘থিয়েটার আর্ট ইউনিট’।
ওইদিন বিকেল সোয়া ৫টায় আয়োজনটিতে আলোচনায় অংশ নেবেন নাট্যজন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব। সমন্বয়ের দায়িত্বে আছেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত।

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রতিভাধর নাট্যজন এস এম সোলায়মান মাত্র ৪৮ বছরের জীবনেই রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। নাটকে সংগীত সংযোজন করে তিনি নতুন ধারা তৈরি করেন। ব্যঙ্গরস ও স্যাটায়ারের মাধ্যমে সমকালীন রাজনীতি, গোঁড়ামি ও স্বৈরতান্ত্রিকতাকে বিদ্রূপ করেছেন তিনি। রাজনৈতিক স্যাটায়ার ধারার প্রচলন ও সাফল্যের কৃতিত্ব তার হাতেই শুরু হয়।
প্রায় ৩০টির মতো নাটক রচনা ও রূপান্তর করেন তিনি, নির্দেশনা দেন তারও বেশি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— খ্যাপা পাগলার প্যাচাল, ইঙ্গিত, গণি মিয়া একদিন, আহ্ কমরেড, ইলেকশন ক্যারিকেচার, এই দেশে এই বেশে, কোর্ট মার্শাল, বার্থ ফ্যান্টাসি, গোলাপজান, আমিনা সুন্দরী ইত্যাদি।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব তিনি দুইবার পালন করেন। তার নির্দেশিত নাটক আমিনা সুন্দরী যুক্তরাষ্ট্রের অব ব্রডওয়েতে প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চায়নের গৌরব অর্জন করে।
বাংলাদেশ জার্নাল/এনএম
[ad_2]
Source link

Leave a Reply