সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

[ad_1]

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বালু-পাথর লুট রোধে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচলের নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, শুক্রবার বিকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। অন্য কোনো ধরণের নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞাছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ধলাই সেতুর আশপাশে বালু উত্তোলন এবং সাদাপাথর এলাকা থেকে পাথর লুট চলছিল। বালু ও পাথর লুট বন্ধে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন এবং জানিয়েছেন, যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনার সাথে মিলিয়ে রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সেতু এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ধলাই সেতুর পাশে নিজের জায়গা দাবি করে বালু উত্তোলন করায় দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে শফিক আহমেদ (৪০) এবং মো. বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ কুদ্দুস (৩০)।

‘সাদাপাথরে’ শুধু পর্যটকবাহী নৌকা চলবে, অন্য নৌযান নিষেধছবি: সংগৃহীত

ইউএনও রবিন মিয়া জানান, “সেতুর পাশ থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড আমাদের পর্যটনকেন্দ্র ও পরিবেশ রক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে।”

প্রশাসন আশা করছে, নতুন নির্দেশনা কার্যকর হলে সাদাপাথর এলাকা ও ধলাই সেতুর আশপাশে বালু-পাথর লুট বন্ধ হবে এবং পর্যটকদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *