ফরিদপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

[ad_1]

ফরিদপুরের সদরপুরে নিজের পাঁচ বছর বয়সী ছেলে সন্তানকে গলা কেটে হত্যা করে গলায় রশি দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রাথমিকভাবে এ ঘটনার কোন কারণ জানা সম্ভব হয়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) ও তার ছেলে হুজাইফা (০৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম তার শিশু ছেলে হুজাইফাকে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। পরে তিনি গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় এবং সুমাইয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের খাটের ওপর থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সুমাইয়া বেগম গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এর কোন কারণ জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

বাংলাদেশ জার্নাল/জে



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *