১৫০ বছর আগের জামদানি কেমন ছিল, দেখা গেল বাংলাদেশের প্রদর্শনীতে

[ad_1]

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্ভাসে এমনভাবে অনন্যসাধারণ জামদানি প্রদর্শনী ভারতের রাজধানীতে এই প্রথম। দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক আবহে এই প্রদর্শনী শরৎকালে বসন্ত–সমীরণের মতোই স্বস্তিদায়ক।

জামদানি বুননের দীপ্তি ও উদ্ভাসের ছটা শুক্রবারের সপ্তাহান্তিক সন্ধ্যায় যে মায়াজাল ও বিস্ময় সৃষ্টি করেছে, সরকারি সহযোগিতায় তা সম্ভব করে তুলেছেন দুই দেশের দুই চন্দ্রশেখর। তাঁদের একজন বাংলাদেশের প্রখ্যাত ডিজাইনার ও কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য চন্দ্রশেখর সাহা, অন্যজন ভারতের বিশিষ্ট টেক্সটাইল ও হ্যান্ডিক্রাফটস ডিজাইনার চন্দ্রশেখর ভেদা।

কীভাবে এই আয়োজন সম্ভব হলো, সেই কাহিনি প্রথম আলোকে শুনিয়ে চন্দ্রশেখর ভেদা বলেন, ‘জামদানি প্রদর্শনীর সিদ্ধান্ত নেওয়ার সময়েই চন্দ্রশেখর সাহা জানিয়ে দেন, আমার সাহায্য ছাড়া এই কাজে নামা কঠিন হবে। তখনই শুরু হয় আমার খোঁজ।’

৪০ বছর আগে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) একই সঙ্গে পড়েছিলেন দুই চন্দ্রশেখর। সেই থেকে একে অপরের ঘনিষ্ঠ, গুণমুগ্ধ। কর্মজীবনে দুজনেই প্রতিষ্ঠিত। চন্দ্রশেখর সাহা বাংলাদেশের কারুশিল্প পুনরুজ্জীবনের পথিকৃৎ। ‘আড়ং’ ব্র্যান্ড জনপ্রিয় করে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য।

[ad_2]

Source link